এনেক্স সম্পর্কে কিছু প্র্রশ্ন এবং উত্তর
প্রশ্নঃ এনেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড কি ধরনের ব্যবসায়ীক প্রতিষ্ঠান এবং এর কার্যক্রম কি?
উত্তরঃ এনেক্স জন্মগত ভাবে জয়েন্ট স্টক রেজিস্টার্ড একটি লিমিটেড কোম্পানি। মূলত এনেক্স হচ্ছে একটি মার্কেটপ্লেস বা বাজার, যার মুল কাজ হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পন্য উৎপাদন করা, উৎপাদিত পন্য লোকাল এলাকাভিত্তিক নিজস্ব চেইনশপ এর মাধ্যমে বিক্রয় করা, অনলাইনে ই-কমার্স এর মাধ্যমে পন্যের অর্ডার নেয়া এবং হোম ডেলিভারির মাধ্যমে পন্য পৌছে দেয়া, পন্য ইম্পোর্ট এবং এক্সপোর্ট করা।
প্রশ্নঃ এনেক্স এর নিজস্ব কোন চেইনশপ এবং অনলাইন শপ আছে কি?
উত্তরঃ ঢাকার কাকরাইল মোরে অবস্থিত মুসাফির টাওয়ার এর ২য় তলায় এনেক্স হেডকোয়ার্টার এর পাশেই প্রথম চেইনশপ তৈরি করা হয়েছে। এছাড়াও বন্দরনগরী চট্টগ্রামে কোম্পানির নিজস্ব বিভাগীয় শাখা অফিস এবং আউটলেট তৈরি করা হয়েছে। ইনশা-আল্লাহ আগামী ২০১৮ সালের মধ্যেই সারা দেশের সকল থানাতেই কমপক্ষে একটি আউটলেট তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে।
একটি চেইন শপ দিয়ে যাত্রা শুরু হলেও খুবই অল্প সময়ের মধ্যেই বিভাগীয় শহর গুলোতে আমাদের নিজস্ব চেইনশপ আউটলেট এবং ওয়ার হাউজ করার পরিকল্পনা আছে। সেই সাথে সারাদেশ ব্যাপী পর্যায়ক্রমে জেলা-থানা এমনকি ইউনিয়ন পর্যায়েও মোদির দোকানের মত নিত্যপ্রয়ােজনীয় পন্যের আউটলেট করার পরিকল্পনা আমাদের আছে।
আমাদের ই-কমার্স শপের ঠিকানাঃ http://annexworldwide.com
প্রশ্নঃ পন্যের আউটলেট নেওয়ার প্রক্রিয়া কি এবং ডিলার বা এজেন্টরা কিভাবে লাভবান হবে?
উত্তরঃ জেলা, থানা এবং ইউনিয়ন এর আওতায় থাকা কাস্টমার শ্রেনী এবং তাদের চাহিদা বিবেচনা করে আউটলেট এর অনুমোদন দেয়া হবে। ডিলার এরিয়া এবং পন্যের চাহিদা বিবেচনা করে নির্দিষ্ট মুল্যের পন্য এককালীন অর্ডার করে ডিলারশীপ নেয়া যাবে। এক্ষেত্রে অবশ্যই আমাদের নির্ধারিত আউটলেট এর সাইজ এবং ডিজাইন স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে।
আমাদের ঐসকল আউটলেট থেকে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় পন্য ক্রয়করতে পারবে নগদ টাকায়। সেই সাথে আমাদের অনলাইন শপে অর্ডারকৃত পন্যের রিসিপ্ট নিয়ে সারাদেশের যে কোন আউটলেটে গেলে পন্য ডেলিভারি নিতে পারবে। পন্যের রিসিপ্ট এর বিপরীতে এভাবে পন্য ডেলিভারি করার জন্য প্রতিটি আউটলেট বিশেষ ছাড় বা কমিশন পাবেন।
প্রশ্নঃ এনেক্স এর সাথে ব্যবসা করলে ব্যক্তিগত কোন দায় তৈরি হবে কি না?
উত্তরঃ একমাত্র এনেক্স-ই দিচ্ছে আপনাকে, ব্যক্তিগত দায়মুক্ত-দীর্ঘমেয়াদী ব্যবসা করার সুযোগ! বর্তমান বাজারে পরিচালিত কোম্পানীগুলাের অধিকাংশই লোক দেখানোর জন্য প্রোডাক্ট লিস্টে প্রচুর প্রোডাক্ট রাখছে কিন্তু প্রকৃত পক্ষে তারা ব্যবসা করছে পিন-পিপিসি বা সার্ভিস চার্জ দিয়ে। অর্থাৎ পন্যবিহীন টাকার খেলা।
এনেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড একমাত্র কোম্পানী যেখানে ব্যবসা শুরুর প্রথম দিন থেকেই ১০০% পন্য ভিত্তিক ব্যবসা পরিচালনা করা হবে। পন্য না ক্রয় করে পিন বা পিপিসি ক্রয় করার কোন সুযোগই থাকছে না।
সেই সাথে দীর্ঘ বা স্বল্প মেয়াদী বিনিয়োগ ধর্মী কোন প্রোডাক্ট থাকছে না এনেক্স এর প্রােডাক্ট লিস্টে। ব্যবসা হবে শুধু মাত্র নিত্য প্রয়োজনীয় পন্যের নগদ বেচা-কেনার মাধ্যমে। তাই ফিল্ড লেভেলে কোন ব্যক্তিগত দায় তৈরি হবার সুযোগই নাই।
বিঃদ্রঃ - মানসম্মত পন্য নিজে ব্যবহার করুন এবং নিজের পরিবারকে ব্যবহার করতে দিন।

No comments