হোমনা এনেক্স এর সকল সদস্যদের প্রতি
এনেক্স হোমনা টিমের সকল সদস্যদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আমাদের প্রিয় ভাজন লাক মিয়া ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় হোমনা সিটি সেন্টারের বেজমেন্ট এ ট্রেনিং এর জন্য সুপরিসর ক্লাশ রুম প্রস্তুত হয়েছে।
এখানে ন্যুনতম ৩০ জন এক সংগে ট্রেনিং এ অংশ্রগহন করতে পারবে। যেহেতু আসন সংখ্যা সীমিত এবং সম্মানিত ট্রেইনার সম্পদ স্যার একাই সবাইকে লেসন দিয়ে থাকেন এবং বর্তমানে প্রতি দিনই বহু সংখ্যক নতুন গেষ্ট আসছে সেহেতু সকলকে সুষ্ঠু এবং সুন্দর করে ট্রেনিং দেয়ার লক্ষ্যে হোমনা এনেক্স কর্তৃপক্ষ নিম্ন লিখিত সিদ্ধান্তগুলো গ্রহন করেছে:
- প্রতিদিন নির্দিষ্ট কয়েটি সময়ে গেষ্টদেরকে সময় দেয়া হবে
- যে সকল সদস্য তাদের নিজস্ব গেষ্টদেরকে ট্রেনিং করাবেন তারা ক্লাশ শুরু হবার কমপক্ষে ১ ঘন্টা আগে এনেক্স অফিসে অবহিত করে তার গেষ্টের জন্য আসন নির্দিষ্ট করে রাখবেন।
- নির্ধারিত সময়ে আসন কতটি খালি আছে তা জানার জন্য নির্দিষ্ট সাইটে গিয়ে অবহিত হওয়া যাবে।
- ক্লাসের জন্য নির্ধারিত সময়ের পর ক্লাশ রুম এর দরজা বন্ধ হয়ে যাবে এবং ক্লাশ শেষ এর পুর্বে ক্লাশ রুম খোলা হবে না।
- নির্ধারিত সময়ের আগেই গেষ্টরা তাদের যার যার আসন গ্রহন করবে।
- যার যার গেষ্টদেরকে ক্লাশে আসার পুর্বেই সকল প্রকার নিয়ম কানুন জানিয়ে দিতে হবে।
অনুরোধে-
হোমনা এনেক্স কর্তৃপক্ষ

No comments